শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

হামের বিশেষ টিকাদান কর্মসূচির আজ দ্বিতীয় ধাপ শুরু

হামের বিশেষ টিকাদান কর্মসূচির আজ দ্বিতীয় ধাপ শুরু

হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হলো আজ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজধানী ঢাকাসহ চার সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু।

আজ (রোববার) সকালে ঢাকা উত্তর সিটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী জানান, পিছিয়ে পড়া এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। সংবাদকর্মীদের এ সময় স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কর্মসূচির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এটি জরুরি কর্মসূচি, সফল করতে হলে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের সুবিধার জন্য স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী অনেক কেন্দ্রও স্থাপন করা হয়েছে।’

এ সময় সন্তানের টিকা নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা গেলে প্রাদুর্ভাব কমানো যাবে না। পাশাপাশি হার্ড ইম্যুনিটি নিশ্চিত করার তাগিদও দেন প্রতিমন্ত্রী।