বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ফেসবুক-টিকটক থেকে ভিডিও সরাতে মুশতাক-তিশাকে আইনি নোটিশ!

ফেসবুক-টিকটক থেকে ভিডিও সরাতে মুশতাক-তিশাকে আইনি নোটিশ!

আলোচিত খন্দকার মুশতাক-সিনথিয়া ইসলাম তিশা দম্পতিকে সামাজিকযোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসাইনের পক্ষে অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম বৃহস্পতিবার ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, এই দম্পতি অসম বিয়ে, বিয়ের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করছেন এবং সাক্ষাৎকার দিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। মুশতাক-তিশার এ ধরনের ভিডিও সমাজের জন্য কোনো উপকার বয়ে আনে না। বরং তরুণ প্রজন্মকে ভুল পথের দিকে ধাবিত করে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে মুশতাক-তিশা দম্পতির দৃশ্যমান যত প্রকাশনা, ভিডিও ও সাক্ষাৎকার রয়েছে তা সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো ভিডিও তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লিখিত সময়ের মধ্যে মুশতাক-তিশা দম্পতিকে কেন্দ্র করে তৈরি করা কনটেন্ট/ভিডিও/সাক্ষাৎকার যা এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে দৃশ্যমান রয়েছে তা প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ভিডিও ডিলিট না করা হয় এবং ভবিষ্যতে মুশতাক-তিশা দম্পতির এমন ভিডিও করতে থাকে তাহলে সাইবার সিকিউরিটি আইন, ২০২৩ ও দেশের প্রচলিত আইনের অধীনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।