বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

বান্দরবানে যান চলাচল বন্ধ করল সশস্ত্র সংগঠন কেএনএফ

বান্দরবানে যান চলাচল বন্ধ করল সশস্ত্র সংগঠন কেএনএফ

বান্দরবানের রুমা-থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। রোববার সকালে অস্ত্রশস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে নেমে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় সন্ত্রাসীরা।

জনপ্রতিনিধি ও স্থানীয়দের তথ্যমতে, রুমা উপজেলার রিজুকপাড়া এলাকায় গত ১৩ ফেব্রুয়ারি কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে মারমা সম্প্রদায়ের যুবক উহ্লা চিং (৩৫) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পর দিন রুমা বাজারে প্রতিবাদ কর্মসূচি শেষে বম জনগোষ্ঠীর পাড়ায় মারমা জনগোষ্ঠীরা হামলা চালায়। হেডম্যান থামখাম বমসহ কয়েকজন আহত হন। 

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিন দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেয় সশস্ত্র সংগঠন কেএনএফ। তবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে রোববার সকাল থেকে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে কেএনএফ সন্ত্রাসীরা।

রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।