শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের

বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের কাজ অব্যাহত: সালাহউদ্দিন

বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের কাজ অব্যাহত: সালাহউদ্দিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতায় উন্নীত করতে সরকার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ করছে।

মন্ত্রী আজ  বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের  সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অটো-প্রমোশন চালু এবং নকলের ব্যাপক সুযোগের মতো প্রথা চালু করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।'

তিনি বলেন, 'শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এটিকে পুনর্গঠন ও উন্নত করার জন্য কাজ করছি, যদিও এই প্রক্রিয়ায় সময় লাগবে।'

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং ব্যবহারিক জ্ঞান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা খাতকে আধুনিকীকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যাতে বিশ্বমঞ্চে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পায়।

ছাত্রদের সাম্প্রতিক প্রতিবাদ বা বিক্ষোভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এতে ঘটনাগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বছর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।’