শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা

১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা

১৯৬০ সালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণার সূত্র ধরে ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের দাবি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে গবেষকেরা পৃথিবীর ধ্বংসের কোনো ভবিষ্যদ্বাণী করেননি। তাঁদের গবেষণার বিষয় ছিল জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক হিসাব।

মার্কিন সাময়িকী ‘সায়েন্স’-এ ১৯৬০ সালের ৪ নভেম্বর প্রকাশিত গবেষণায় বলা হয়েছিল, জনসংখ্যা বৃদ্ধির তৎকালীন ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের নভেম্বরে মানুষের সংখ্যা গাণিতিকভাবে অসীমে পৌঁছাতে পারে। গবেষণাটির শিরোনাম ছিল ‘ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩’।

গবেষকেরা স্পষ্ট করেছিলেন, এটি একটি তাত্ত্বিক গাণিতিক মডেল; বাস্তব কোনো বিপর্যয়ের পূর্বাভাস নয়। জ্যোতির্বিদদের মতে, ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের মতো কোনো মহাজাগতিক ঘটনার আশঙ্কাও নেই।