বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ স্থুলতায় ভুগছে

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ স্থুলতায় ভুগছে

ছোট-বড় সবাই এখন কমবেশি স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। তবে বর্তমানে এ সংখ্যা বেড়ে বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার গবেষণাপত্রটি প্রকাশ করেছে ল্যানসেট মেডিকেল জার্নাল। ল্যানসেট মেডিকেল জার্নাল প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, ১৯৯০ সালের তুলনায় ২০২২ সালে বিশ্বে স্থূলকায় মানুষের সংখ্যা চারগুণেরও বেশি হয়েছে। বিশ্বে এখন ১০০ কোটিরও বেশি মানুষ স্থূলতায় ভুগছেন।

৪ মার্চ বিশ্ব স্থূলতা দিবসের আগে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। গবেষকরা বলেছেন, ১৯৯০ সালে বিশ্বে প্রায় ২২ কোটি ৬০ লাখ স্থূলকায় প্রাপ্ত বয়স্ক, কিশোর এবং শিশু ছিল। ২০২২ সালে এই সংখ্যা বেড়ে ১০৩ কোটি ৮০ লাখে পৌঁছেছে।

সমীক্ষায় বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে পুরুষদের মধ্যে ১৪ শতাংশের স্থূলতার হার প্রায় তিনগুণ বেড়েছে এবং নারীদের মধ্যে ১৮.৫ শতাংশের ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০২২ সালে ৫০ কোটি ৪০ লাখ প্রাপ্ত বয়স্ক নারী এবং ৩৭ কোটি ৪০ লাখ পুরুষ স্থূলকায় ছিল।