শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
 শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজন করা হবে: স্পিকার ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস বাড়বে ইউক্রেন যুদ্ধ অবসানের দ্বারপ্রান্তে পৌঁছেছি: ট্রাম্প ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু রাজস্ব ফাঁকি রোধে অবৈধ মোবাইল ফোন শনাক্তে আসছে এনইআইআর আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সারাদেশে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে চট্টগ্রামের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ২০৭ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২৪৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

গত ২৪ ঘণ্টায় দুইজনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১০৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।