বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশা জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন খলিলুর ট্রাম্পের সমর্থনে নেতানিয়াহুর অবস্থান শক্ত হয়েছে বলে দাবি মানিক পশারীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে দুই মুক্তিযোদ্ধার প্রশ্ন মাটির ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ব্যক্তি ইসরায়েলের নির্বাচনে এগিয়ে লিকুদ, আসন বাড়ছে আরব দলগুলোর শ্যালিকাকে বিয়ে নিয়ে বিতর্ক, এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে মেলার স্থাপনা ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মাটির ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ব্যক্তি

মাটির ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ব্যক্তি

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বলেন, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছু দূর যাওয়ার পর গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আকলিমার অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের এক ব্যক্তি আগে তাঁর স্বামীকে হুমকি দিয়েছিলেন। লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।