শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মালদ্বীপের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান নাহিদ ইসলামের বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্বিত ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ আসামি হাজিরায় ডিজিটাল পদ্ধতি চালুর পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী মোটরসাইকেল চালকদের জন্য সুখবর যুব দিবসে ১০০ জনের কর্মসংস্থানের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা জরুরি: জাহেদ উর রহমান

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ

গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচ জনের মধ্যে পরিবারের কর্তা ৪০ বছর বয়সী রিয়াজুল শেখের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরিফা বেগম নামে একজনের শরীরের ৫ শতাংশ, ১৭ বছর বয়সী ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সী রোজিনার ১ শতাংশের কম এবং ১ বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।