রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করলেই মিলবে কর ছাড়: জ্বালানিমন্ত্রী ইউরেনিয়াম তৃতীয় দেশে সরানোর প্রস্তাব দিয়ে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলে ধারাবাহিক ড্রোন হামলা দাবি পূরণ না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির আলিমে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা জুনিয়র বন্ধুর কাছ থেকে হত্যা মামলার আসামি দীপ, ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ এইচএসসি-সমমান পরীক্ষায় ৪০ হাজার ৮৪ জনের জিপিএ-৫ অর্জন

আলিমে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা

আলিমে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় গড়ে ৬১ দশমিক শূন্য ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হারে ছাত্রদের পেছনে ফেলেছেন ছাত্রীরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, আলিম পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

এ বছর আলিম পরীক্ষায় ২ হাজার ২৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রীর সংখ্যা ১ হাজার ২২২। সবমিলিয়ে এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। অর্থাৎ জিপিএ-৫ এ ছাত্রদের সঙ্গে ছাত্রীদের ব্যবধান ৮০৬ জন। 

ফলাফলে দেখা যায়, এ বছর আলিম পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন। পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ২৬৯ জন ছাত্র এবং ২৫ হাজার ২৭৮ জন ছাত্রী। এবার আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।