সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী আর পরিবার নিতে পারবে না

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী আর পরিবার নিতে পারবে না

যুক্তরাজ্যে লেখাপড়া করতে গিয়ে আর পরিবার নিতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা। নতুন করে এ নিয়ম কার্যকর করবে ব্রিটিশ সরকার। অভিবাসন সীমিত করার পদক্ষেপ হিসাবে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে সরকারের জোর প্রচেষ্টার অংশ হিসাবে গত বছরের মে মাসে এ পরিবর্তনের কথা ঘোষণা করে ব্রিটিশ সরকার। এ বছর থেকেই এ নীতি কার্যকর করা শুরু হয়েছে। বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, চলমান জানুয়ারি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তার ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন না। তবে স্নাতকোত্তর গবেষণা কোর্স করা বা সরকারের অনুদানের বৃত্তি পেয়ে কোর্স করা শিক্ষার্থীরা তাদের ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন।

নতুন এই নিয়মের ফলে প্রতিবছর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের যুক্তরাজ্যে আসা কমবে বলে জানিয়েছেন মন্ত্রিসভার এক সদস্য।