ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হবে বলে মঙ্গলবার ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৬ সালের ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
এদিকে, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইতোমধ্যে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকায় নির্বাচনের এ পরিকল্পনা প্রকাশ করা হয়।
