সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

‘অ্যানিম্যাল’ দেখে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

‘অ্যানিম্যাল’ দেখে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা নিয়ে এখনো ঝড় বইছে বলি পাড়ায়। ছবিটি নিয়ে যেমন আলোচনা হয়েছে, মুদ্রার উল্টো পিঠের মতো কঠোর সমালোচনায়ও বিদ্ধ হয়েছে ‘অ্যানিম্যাল’। তবুও বক্স অফিসে রেকর্ড গড়া সাফল্য।

এদিকে এই ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা হলেও পরিচালক সন্দীপ রেড্ডি কটাক্ষের শিকার হয়েছেন। কেননা তিনি এই ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন, তা অনেকেই ভালোভাবে নেয়নি।

‘অ্যানিম্যাল’-এর একটি দৃশ্য ও জুতো চাটার সংলাপকে তীব্র নিন্দা করেছেন জাভেদ আখতার। তার কথায়, এই ধরনের সংলাপ নারীদের অসম্মান করে। আর এবার এই একই দৃশ্য ও সংলাপের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত।

সম্প্রতি কঙ্গনা একটি টুইট শেয়ার করে লিখেছেন, আমার ছবিকে বার বার বদনাম করা হয়েছে। এর পেছনে একাংশের অর্থ কাজ করেছে। আমি লড়ে যাচ্ছি। এমন কিছু ছবি করেছি, যা নারীদের মাথা উঁচু করে। কিন্তু দুঃখ দর্শকরাও আজকাল চায় নায়কের জুতো চাটুক নায়িকারা! এমন অবস্থা চললে, হয়তো ভবিষ্যতে ক্যারিয়ার বদলে ফেলতে হবে।

১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুললেও এই ছবিটি নিয়ে চর্চা শেষ হয়নি। তবে সমালোচনা যতই হোক, ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছে! রিলিজের মাত্র পনেরো দিনেই ২০২৩ সালের পাঁচ বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘অ্যানিমেল’।