রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

এবার দেবের নায়িকা ফারিণ

এবার দেবের নায়িকা ফারিণ

আবারও ওপার বাংলার সিনেমায় নিজের নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে থাকছেন টালিউড অভিনেতা দেব। শোনা যাচ্ছে, প্রতীক্ষা নামে একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ-দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সেখানে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে। তবে সিনেমার কাহিনি খোলাসা করতে চাইলেন না নির্মাতারা। পরিচালক অভিজিৎ জানালেন, সিনেমার গল্প চূড়ান্ত। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায়চৌধুরী।

ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাচ্ছিলাম।’

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গে পরিচিতি লাভ করেন তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে।

শোনা যাচ্ছে, ‘প্রতীক্ষা’র শ্যুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার সিংহভাগ শ্যুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শ্যুট হবে। এর আগে গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের।