রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

বন্যার্তদের দুই মাসের আয়ের টাকা দেয়ার ঘোষণা সিয়ামের

বন্যার্তদের দুই মাসের আয়ের টাকা দেয়ার ঘোষণা সিয়ামের

বন্যায় আক্রান্ত মানুষের পামে দাঁড়ালেন চলচ্চিত্র তারকা সিয়াম ও অবন্তি দম্পতি। তারা জানালেন, দুজনেই তাদের পুরো মাসের রোজগার দিয়ে দিচ্ছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বন্যার্তদের।
আজ ২৩ আগস্ট (শুক্রবার) বিকেলে এক ভিডিও বার্তায় সিয়াম-অবন্তী এমনটা জানিয়েছেন। সিয়াম বলেছেন, গতকাল এক ভিডিওতে দেখলাম এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে।
আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’
সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন।

প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থবান রয়েছেন। তাদেরকে বলবো, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন।

বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’
সিয়াম জানান, তিনি ‘গিভ বাংলাদেশ’ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বন্যার্তদের পাশে আছেন। সংগঠনটি তার কাছে বিশ্বস্ত এবং পরিচিত।
ব্র্যান্ড প্রমোটার (ইনফ্লুয়েন্সার) হিসেবে কাজ করেন সিয়ামপত্মী অবন্তী। ভিডিও বার্তায় বলেন, ‘ভেবেছিলাম এ মাসে কাজ করবো না।
কিন্তু পরে মনে হলো যদি কাজ করি তাহলে বন্যাদুর্গতদের হেল্প করবো। এ কারণে আমার এ মাসের ইনকাম দিয়ে দিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোর সঙ্গে আমাদের পশুপাখিদের পাশেও থাকতে হবে। সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ান।’