বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

ওপেনার হিসেবে টেস্ট খেলবেন স্মিথ

ওপেনার হিসেবে টেস্ট খেলবেন স্মিথ

ডেভিড ওয়ার্নারের অবসরের সিদ্ধান্ত আসার পর পরই আলোচনাটা জোরালো ছিলো। কে হবেন উসমান খাওয়াজার ওপেনিং সঙ্গী। প্রথাগত ওপেনার হিসেবে আলোচনায় ছিলেন কয়েকজন। তবে মিডল অর্ডার থেকে উঠে ওপেন করার আগ্রহ প্রকাশ করেন স্টিভেন স্মিথ। অনেকের মতামতের পর শেষ পর্যন্ত স্মিথকেই ওপেনিং সুযোগ দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের জন্য ১৩ জনের দল প্রকাশ করে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি তাতে ওপেনার হিসেবে স্মিথের নাম জানান। স্মিথ ওপেনিংয়ে উঠে যাওয়ায় চার নম্বরে খেলবেন ক্যামেরন গ্রিন।

১০৫ টেস্ট খেলা স্মিথ এর আগে কখনই নামেননি ওপেনিংয়ে।  তবে তিন নম্বরে খেলেছিলেন তিনি। তিনে তার ব্যাটিং গড় ৬৭.০৭। চারে ৬১.৫০, পাঁচ নম্বরে ৫৭.১৮। ১৩ জনের দলে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে ম্যাট রেনশোকে।

ওয়ার্নারের জায়গায় কাকে নেওয়া হবে এই আলোচনায় ছিলেন কয়েকজন। শেফিল্ড শিল্ডে গেল মৌসুমে সর্বোচ্চ রান করা ক্যামেরন বেনক্রগট, মার্কাস হ্যারিস আর রেনশো ছিলেন বিবেচনায়। মিডল অর্ডার থেকে গ্রিন, মিচেল মার্শ, মারনাস লাবুশানেদের নিয়েও আলাপ হয়। একদম আলোচনার বাইরে থেকে আচমকা স্মিথ জানান, তিনিও ওপেন করতে চান।