বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

তামিমকে মাঠে দেখার অপেক্ষায় নান্নু

তামিমকে মাঠে দেখার অপেক্ষায় নান্নু

তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন সহসাই থামছে না। গেল বছরের মধ্যভাগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর চলেছে তার ইনজুরি থেকে ফেরার লড়াই। পূর্ণ ফিট হতে না পারায় যাওয়া হয়নি ক্রিকেট বিশ্বকাপেও। এরপর থেকেই চলছে তামিমের ফেরার লড়াই। 

এবারের বিপিএল দিয়েই তামিম ইকবালের ফেরার কথা। মাঝে অনুশীলনে চোট পেলেও একদিন পরেই আবার ফিরেছেন দেশসেরা এই ওপেনার। লম্বা সময় পর তামিমের মাঠে ফেরা তাই অনেকটাই নিশ্চিত। তার মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা। অপেক্ষায় আছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।

তামিমকে নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সে (তামিম) আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তো তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে তো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলবে।’