সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

এবার উড়োজাহাজ কিনছেন শাহরুখ!

এবার উড়োজাহাজ কিনছেন শাহরুখ!

সম্প্রতি অনুষ্ঠিত হল সিএনএন নিউজ ১৮-এর ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২৩ এর অনুষ্ঠান। যেখানে দুই বিভাগে সম্মানিত হন শাহরুখ ও মণি। এদিন প্রিয় নির্মাতাকে মঞ্চে পেয়েই ঠাট্টায় মেতে ওঠেন শাহরুখ। 

সঞ্চালক যখন জিজ্ঞেস করেন আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করবেন কিনা, তখন শাহরুখ বলেন— ‘মণি রত্নম স্যার, আমি কবে থেকে আপনাকে অনুরোধ করছি, ভিক্ষা চাইছি আমার সঙ্গে ছবি করার জন্য। আমরা এবার একসঙ্গে ছবি করলে প্লেনের মাথায় উঠে আমি ছাইয়া ছাইয়া নাচব। ট্রেন কী জিনিস!’

এ কথা শুনে মণি রত্নম হেসে ফেলেন। বলেন, ‘দাঁড়াও আগে একটা উড়োজাহাজ কিনি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আমার ছবিগুলো যেভাবে হিট হচ্ছে তাতে কদিন পর আমিই....বুঝলেন কিনা! তারপর আমি উড়োজাহাজ নিয়ে আসছি...।’

এটা বলেই ‘দিল সে’ ছবির সেই জনপ্রিয় ধুনটি গেয়ে শোনান কিং খান। ভক্তরা তাদের এমন কাণ্ড বেশ উপভোগ করেন। সেইসঙ্গে মন্তব্য করেন, খুব শিগগিরই হয়তো নিজের উড়োজাহাজও কিনে ফেলতে দেখা যাবে বলিউড বাদশাহকে।