বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

অস্ত্র দিয়ে প্রবাসীকে ফাঁসাতে গিয়ে ধরা!

অস্ত্র দিয়ে প্রবাসীকে ফাঁসাতে গিয়ে ধরা!

নোয়াখালীর চাটখিলে ওমান প্রবাসী মো. রাজুকে (২৫) অপহরণের পর অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নূর হোসেন (২৭) ও নূর আলম রুবেল (২৬) নামে দুই অস্ত্র ব্যবসায়ী। 

বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের খালপাড় এলাকা থেকে এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চাটখিল খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আদি বাড়ির দুলাল মিয়ার ছেলে নূর হোসেন (২৭) ও রিপুজী বাড়ির রফিক উল্যার ছেলে নূর আলম রুবেল (২৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে খিলপাড়া বাজার থেকে পূর্ব শত্রুতার জেরে নাহারখিল গ্রামের মৃত সামসুল হকের ছেলে ওমান প্রবাসী মো. রাজুকে অপহরণ করা হয়। পরে তাকে মারধর করে মাদক ও অস্ত্র দিয়ে ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় ওমান প্রবাসী মো. রাজুকে উদ্ধার করে। ঘটনার তদন্ত করে একটি দেশীয় একনলা পাইপগান ও দুটি কার্তুজসহ নুর হোসেন ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়। জড়িতদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণের পৃথক দুটি মামলা করে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, আহত প্রবাসীকে উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে থানায় আনা হয়েছে। পরে ঘটনার বিবরণ জেনে রুবেল ও নূরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।