সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

কাকে বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি

কাকে বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি

দেশের ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন চট্টগ্রামের লোকাল বয় চৌধুরী ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে সেই অর্থে কিছুটা হলেও ধাক্কাই খেতে হয়েছে তাকে। অবশ্য একেবারেই যে ছিটকে গিয়েছেন, তাও বলা চলে না। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন ইয়াসির। ব্রোঞ্জ পদক নিশ্চিতের ম্যাচে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।

সেই ইয়াসির এবার শুরু করলেন জীবনের আরেক অধ্যায়। নিজ শহর চট্টগ্রামে গতকাল বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। নগরীর হল-টুয়েন্টিফোরে বুধবার বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির রাব্বি।

ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পাত্রীর নাম রিভা আনজুম। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। 

দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। তবে জাতীয় দলে রান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার পরিসংখ্যান। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়ত প্রেরণা দেবে ইয়াসিরকে।