সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

‘জীবনে নতুন কিছু আসছে’: যে ইঙ্গিত দিলেন শাকিব খান

‘জীবনে নতুন কিছু আসছে’: যে ইঙ্গিত দিলেন শাকিব খান

শাকিব খান, ঢাকাই সিনেমার হালের সুপার হিরো। ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গত বছরটি যেন নতুন করে শুরু করেছেন শাকিব। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন এই সুপারস্টার। কাজগুলো তাকে যেমন আলোচনায় রেখেছে। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে একটি বছর চলে গিয়ে আসে আরেকটি নতুন বছর। নতুন বছর ঘিরে শোবিজ তারকারাও থাকে খবরের শিরোনামে।

নতুন বছর ঘিরে প্রত্যাশার শেষ নেই তারকাদের। কেউ সদ্য গত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না। আর কাজে ভিন্নতাও আনতে চান কেউ কেউ। তেমনই নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

তিনি বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। 

শাকিব আরও বলেন, সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।