সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

একটানা রান্না করে রেকর্ড গড়লেন যে নারী

একটানা রান্না করে রেকর্ড গড়লেন যে নারী

শেফ ফাইলাতু আব্দুল-রাজাক। ঘানার এক জনপ্রিয় নারী রাধুনী। একটানা ২২৭ ঘণ্টা ধরে রান্না করার রেকর্ড গড়েছেন তিনি। শেখ ফাইলাতু আব্দুল রাজ্জাক দুই শতাধিক ঘণ্টা ধরে বিরতিহীন রান্না করে তিনি বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘানার শেফ ফাইলাতু আব্দুল-রাজাক ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিরতিহীন রান্না করার পরে বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে মনে হচ্ছে। নিজেকে দেশের জাতীয় পতাকায় মুড়িয়ে ফাইলাতু আব্দুল-রাজাক বুধবার তার রান্নার সমাপ্তি করেন। এসময় ভিড় করে থাকা বিপুল সংখ্যক মানুষকে তিনি অভিবাদন জানান।

বিবিসি বলছে, এই ম্যারাথন রান্নার আগে ফাইলাতু এটিকে তার ‘জাতীয় অ্যাসাইনমেন্ট’ বলে অভিহিত করেন। সেসময় তিনি বলেছিলেন, তিনি ঘানার জন্য এই কাজ করতে চলেছেন। পরে রান্না শেষে তামালে শহরে হোটেলের রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় লোকেরা উল্লাস করে।

ফাইলাতু আব্দুল-রাজাকের দল বলেছে, একটানা বিরতিহীন রান্না করার বিষয়ে তারা আগের রেকর্ডটি ভেঙেছে। আর এই কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিতকরণের জন্য তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (জিডব্লিউআর) প্রমাণ পাঠাবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অবশ্য ইতোমধ্যেই আব্দুল-রাজাকের কৃতিত্বের প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সংস্থাটি জানিয়েছে: ‘আমরা তার প্রমাণ পর্যালোচনা করার জন্য উন্মুখ হয়ে আছি!’

আব্দুল-রাজাক বলেছেন, তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে, তার পরে কেউ তার রেকর্ড ভাঙার চেষ্টা করলে তা যেন তার জন্য খুব ‘কঠিন’ হয়।