সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

হুথিদের অবস্থানে হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

হুথিদের অবস্থানে হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইয়েমেনের প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে দেশজুড়ে বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সতর্ক করেছেন যে প্রয়োজনে তিনি আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।

তিনি বলেন, "এই হামলা একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র এবং আমাদের অংশীদাররা আমাদের কর্মকর্তাদের ওপর আক্রমণ সহ্য করবে না।"
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে তা হলো লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার সক্ষমতা বাধাগ্রস্থ করা সম্ভব হয়েছে।'

ইরান-সমর্থিত হুথিরা বলেছে, লোহিত সাগরে তাদের এই হামলার উদ্দেশ্য ফিলিস্তিনি এবং গাজার ইসলামপন্থী দল হামাসের প্রতি সমর্থন দেখানো।