মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

কাশ্মীরে চিকিৎসক ও শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, নিহত ৬

কাশ্মীরে চিকিৎসক ও শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, নিহত ৬

ভারতের জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাণ গেছে একজন চিকিৎসক ৫ জন শ্রমিকের। আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গাগানগীর অঞ্চলে এক অভিবাসীদের ক্যাম্পে গুলি চালায় কয়েকজন বন্দুকধারী। এতে ঘটনাস্থলে প্রাণ যায় এক চিকিৎসক ও ৫ অভিবাসী শ্রমিকের। এখনও এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।     

জম্মু ও কাশ্মীরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘সোনমার্গে শ্রমিকদের ওপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলার দুঃখজনক খবর পেয়েছি। নিহতরা একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছিলেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’