সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বিয়ে করলেন জোভান

বিয়ে করলেন জোভান

ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লেখেন ‘...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।  

জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও কনেকে দেখা যাচ্ছে না।

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছু দিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষণিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এ অভিনেতা।