মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

বাংলাদেশের দুই প্রতিনিধি রিয়াদে দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে

বাংলাদেশের দুই প্রতিনিধি রিয়াদে দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে

সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীর একটি হোটেলে ৩০-৩১ অক্টোবর দুইদিনব্যাপী ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আয়োজিত বৈশ্বিক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধিদল অংশ  দিচ্ছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ড. নজরুল ইসলাম এ সমাবেশ আয়োজনের জন্য আয়োজক দেশ সৌদি আরব ও গ্লোবাল অ্যালায়েন্সের সহ-আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিনিধি দল ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য অঞ্চলে সার্বিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য সুনির্দিষ্ট ও সময়সীমা বেঁধে দেয়া পদক্ষেপসহ একটি রোডম্যাপের প্রতিশ্রুতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আব্দুল আজিজ উচ্চ পর্যায়ের অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে ওআইসি, আরব লীগ ও জাতিসংঘের  সদস্য দেশের প্রায় ৯০টি প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন।   

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম,  প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. শফিকুর রহমান তার সাথে রয়েছেন। 

অংশগ্রহণকারী প্রতিনিধিদের আলোচনা থেকে একটি উদ্দিষ্ট রোডম্যাপ গ্রহণের লক্ষ্যে  বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।