মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি? মূল বেতনের ২৭ গুণ ঝুঁকিভাতা! বিএসটিআই নিয়ে দুদকের ২৬ সুপারিশ ২২৬ কোটি টাকার চেক ডিজঅনার, বড় সংকটে অনন্ত জলিলের ব্যবসা! ৪৫ বছর পর ভাইয়ের সন্ধান! ডিএনএ পরীক্ষায় মিলবে কি সেলিনার শেকড়? স্কুলছাত্রীকে ৬ স্থানে ছুরিকাঘাত, পালিয়ে শেষ রক্ষা হলো না ইমনের মাদক কারবারের অনুসন্ধানে গিয়ে জিম্মি ৩ সাংবাদিক, তিন ঘণ্টা নির্যাতন পোশাকশ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব, কবে কার্যকর? ছয় মাসেই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বদলের আভাস, কী ঘটছে শিক্ষাঙ্গনে? দেশজুড়ে ককটেল আতঙ্ক: বিচ্ছিন্ন হামলা, নাকি নেপথ্যে বড় পরিকল্পনা?

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে ৮২ জন নিহত

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে ৮২ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত ও আরও ১৫৬ জন আহত হয়েছে। রোববার দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি আর ৬৬ জন শিয়া সম্প্রদায়ভুক্ত।’

পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় প্রচুর শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। জেলাটিতে উভয় সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার পুলিশ পাহারা মধ্যেও শিয়াদের দুটি পৃথক গাড়ি বহরে অতর্কিত হামলা চালানো হলে সর্বশেষ এ সহিংসতা শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি রোববার বলেছেন, ‘আজকে আমাদের অগ্রাধিকার হল উভয় পক্ষের মধ্যে এই বিরোধের মীমাংসা করে সহিংসা বন্ধ করা। এটা হলে আমরা অন্য  সমস্যাগুলো সমাধান করতে করতে পারব।’