মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
দেশজুড়ে ককটেল আতঙ্ক: বিচ্ছিন্ন হামলা, নাকি নেপথ্যে বড় পরিকল্পনা? কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা, ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের আভাস মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৮৮ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৮৮ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। হাসপাতাল প্রশাসন মিডিয়াকে এ খবর জানায়।

ইসলামাবাদ থেকে সিনহুয়া জানায়, গত বৃহস্পতিবার শিয়া মুসলমান বহনকারী যাত্রীবাহী কোচের একটি বহরের ওপর পারাচিনার এলাকায় অতর্কিত হামলা চালালে সহিংসতার বিপূল সংখ্যক হতাহত হয়।

এই হামলা এক পর্যায়ে সাম্প্রদায়িক দাঙ্গায় রুপ নিলে পরবর্তীতে একাধিক প্রতিশোধমূলক পাল্টা হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়ে যায়।

প্রাদেশিক সরকারের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় সম্প্রদায় সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।