সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ঢাকাই সিনেমায় ‘কৌতুক’ শব্দ মানেই যেন ‘দিলদার’

ঢাকাই সিনেমায় ‘কৌতুক’ শব্দ মানেই যেন ‘দিলদার’

মানবমনের নয়টি রসের একটি হলো 'হাস্যরস'। হাস্যরস থেকেই হাসির উদ্রেক ঘটে। হাস্যরসের প্রধান ধারা কৌতুক। আর ঢাকাই সিনেমায় 'কৌতুক' শব্দটির প্রতিশব্দ ছিল 'দিলদার'। বাংলাদেশে কৌতুক অভিনেতা হিসেবে এক চেটিয়া বাংলা সিনেমায় দাপুটে অভিনয় করে গেছেন তিনি।

১৩ জানুয়ারি ছিল ঢাকাই সিনেমার 'কমেডি কিং' দিলদারের জন্মদিন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্ম নেন তিনি। দিলদারের প্রকৃত নাম 'দেলোয়ার হোসেন'। নিজেই নিজের নাম বদলে রেখে দেন দিলদার হোসেন।

এসএসসি পাশের পর ১৯৭২ সালে 'কেন এমন হয়' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন দিলদার। কালক্রমে নিজ অভিনয় গুণে দর্শককে মুগ্ধ করে একনামে পরিচিতি লাভ করেন এবং হয়ে উঠেন ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা।

আশি-নব্বই দশকের দিকে চলচ্চিত্রকে ব্যবসাসফল করানোর জন্য দিলদার ছিল অপরিহার্য। তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ঢাকাই চলচ্চিত্রের নামকরা পরিচালক মালেক আফসারী তিনি বলেন, 'আমরা যখন স্ক্রিপ্ট করতে যাই, রাইটারের সাথে বসি তখন তাকে বলি সিনেমায় কী কী থাকতে হবে। বলি গল্পতে অ্যাকশন থাকতে হবে, গল্পতে সাসপেন্স থাকতে হবে...ছবি হিট করাবার জন্য যা যা লাগে।

'একটা নতুন আউটডোর লোকেশন লাগবে, নতুন গল্প লাগবে, আর কী লাগবে? কমেডি লাগবে। কিন্তু আমরা কমেডি শব্দটা উচ্চারণ করতাম না। আমরা বলতাম যে অ্যাকশন লাগবে, সাসপেন্স লাগবে, দিলদার লাগবে।'

কিংবদন্তী কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন বলেছিলেন, 'অভিনয়ের মাধ্যমে কাউকে কাঁদানোর চাইতে হাসানো বেশি কঠিন।' পর্দায় কৌতুক অভিনেতার ক্ষেত্রে সংলাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গভঙ্গি।