সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

গ্রহণযোগ্য নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে: ইসি আনিছুর

গ্রহণযোগ্য নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে: ইসি আনিছুর

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আনিছুর রহমান এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এবার নির্বাচনে সবচেয়ে বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা উল্লেখ করে আনিছুর রহমান বলেন, এর উদ্দেশ্য একটাই, তা হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তাঁরা যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারেন, কোনো কারণে যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তাঁরা সেটা চাইবেন না। কারণ, এতে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে আনিছুর রহমান বলেন, কোনোভাবেই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের একটাই নির্দেশনা—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর বাইরে আর কোথাও থেকে নির্দেশনা আসবে না।

আনিছুর রহমান আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু ১৮ কোটি মানুষ দেখছে, তা নয়; দেখছে সমগ্র বিশ্ব।