সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধবিমানের ককপিট থেকে ‘মিস আমেরিকা’ মার্শ!

যুদ্ধবিমানের ককপিট থেকে ‘মিস আমেরিকা’ মার্শ!

মার্কিন যুদ্ধবিমানের পাইলট ছিলেন মার্শ। পুরো নাম ম্যাডিসন মার্শ। ‘মিস আমেরিকা ২০২৪’ নির্বাচিত হয়েছেন তিনি। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ।

সিএনএন জানিয়েছে, এবারের আসরে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য অংশ নেয়। ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পেয়েছেন ২২ বছর বয়সি ম্যাডিসন মার্শ। কলোরাডোর প্রতিনিধিত্ব করেন তিনি। এয়ার ফোর্সের প্রথম সক্রিয় কর্মকর্তা মার্শ যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের খেতাব লাভ করলেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি। ‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যে কোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’