মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

অভিনয়ে ফিরেই যে খবর দিলেন পল্লব

অভিনয়ে ফিরেই যে খবর দিলেন পল্লব

বিজ্ঞাপনে কাজ করে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান মডেল-অভিনেতা পল্লব। নব্বই দশকের টেলিভিশনের পর্দায় সুদর্শন এই মডেলকে দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। কাজ করেছেন বহু বিজ্ঞাপন ও নাটকে। দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন পল্লব। বিরতি ভেঙে এবার অভিনয়ে সরব হলেন তিনি। 

ঐতিহাসিক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড় পর্দায় আসছেন এই অভিনেতা। এরই মধ্যে এলো নতুন খবর। মায়ের ইচ্ছা পূরণে গেল বছর বিয়েও করেছেন এই তারকা।

জানা গেছে, ১১ বছরের প্রেমের সম্পর্কের পর তারা দুজনের বিয়ের সিদ্ধান্ত নেন। গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন পল্লব। পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহি। তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার। 

রাহী জানান, ২০১২ সালের তাদের প্রথম পরিচয়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতেন। 

রাহী বলেন, আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম।  আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাঁকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।