সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পাকিস্তান-ইরান উত্তেজনা; শান্ত থাকার আহ্বান চীনের

পাকিস্তান-ইরান উত্তেজনা; শান্ত থাকার আহ্বান চীনের

পাকিস্তান-ইরান ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে এবার এগিয়ে এসেছে চীন। উভয় পক্ষকে উত্তেজনা আর না বাড়ানো আহ্বান জানিয়েছে দেশটি। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, পাকিস্তান ও ইরান শান্ত ও সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াবে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। জবাবে পাকিস্তানও হামলা করে। এতে দুই দেশে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। উত্তেজনা সৃষ্টি হয় দুই দেশের মধ্যে।