সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত অর্ধশতাধিক

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত অর্ধশতাধিক

শীতকালীন তীব্র ঝড়, প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৫৫ জন নিহত হয়েছেন। কয়েকদিন ধরে টানা শীতকালীন ঝড়ে অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে। খবর এপির

একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের বেশিরভাগই আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি যেমন, বরফের রাস্তার কারণে গাড়ি দুর্ঘটনা এবং কাছাকাছি হিমাঙ্কের নিচে তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রবল তুষারপাত ও রাস্তায় বরফের স্তূপ জমার কারণে যানবাহন উল্টে যাওয়া এবং দুর্ঘটনাসহ মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এদিকে শীতকালীন ঝড় শুরু হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। আরও ফ্লাইট বিলম্ব এবং বাতিল হতে পারে বলছে ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটএ্যাওয়ার। পাওয়ারআউটেজ.ইউএস ওয়েবসাইট অনুসারে, প্রায় ১ লাখ বাসিন্দা এখনো বিদ্যুৎহীন রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমের বেশিরভাগ অংশকে ঢেকে দিয়েছে। ফলে তুষার ঝড়ের পাশাপাশি আরও তীব্র শীতের পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যে সতর্কতা জারি করেছে এনডব্লিউএস। ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে।

তুষারপাতের সবচেয়ে ভারী সময় এখনও আসেনি উল্লেখ করে এনডব্লিউএস জানিয়েছে, শুক্রবারের মধ্যে নিউইয়র্ক ও কানেকটিকাটে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। বাফেলো, নিউইয়র্কে ইতোমধ্যে ৩০ ইঞ্চি তুষারপাত হয়েছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেই পরিমাণ দ্বিগুণ হতে পারে।