মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন সুবিধা আসছে গুগল সার্চে

নতুন সুবিধা আসছে গুগল সার্চে

প্রচলিত সার্চ ব্যবস্থার বিকল্প হিসেবে ‘এআই মোড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। বর্তমানে গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ সুবিধা রয়েছে। তবে নতুন সুবিধায় এআইভিত্তিক সার্চ করতে পারবে ব্যবহারকারীরা।

চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কি-ওয়ার্ডের পরিবর্তে কথোপকথনের মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারেন। অনুসন্ধান ফলাফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংক দেখা যায়। গুগলও এবার একই পথে হাঁটছে। 

নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের তুলনায় আরও সহজে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে থাকা এআই ওভারভিউ সুবিধাটি সার্চ ফলাফলের ওপরের অংশে এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখায়। তবে নতুন এআই মোড হবে সম্পূর্ণ ভিন্ন। এটি আলাদা একটি ট্যাবে থাকবে। ব্যবহারকারীরা চাইলে এটি চালু করতে পারবেন।

গুগল জানিয়েছে, এই মোড ব্যবহারকারীদের অনুসন্ধান আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করবে এবং তথ্যকে আরও সহজবোধ্য ও সংগঠিতভাবে উপস্থাপন করবে। এতে প্রশ্নের উত্তরের পাশাপাশি তথ্যসূত্রের লিংকও দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে এআই মোড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে গুগল। খুব দ্রুতই নতুন ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।