সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী শ্রমিক অসন্তোষে গাজীপুরে ছয় কারখানা এক দিনের জন্য বন্ধ যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির দাবি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা কড়াইল বস্তিতে ভোরে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর স্টেশনটিতে ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’—এ দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় কর্তৃপক্ষ। রোববার থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও পোহাতে হতো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন এ যাত্রাবিরতির ফলে রাজধানীর সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।