সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

উত্তেজনার মধ্যেই সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শনিবার (২০ জানুয়ারি) জানিয়েছে, সোরাইয়া নামের স্যাটেলাইটটি ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে। যা কোনো ইরানি স্যাটেলাইটের সর্বোচ্চ স্থানে যাওয়ার নতুন রেকর্ড।

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি— ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক আকাঙ্খা নিয়ে, ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চিন্তার উদ্রেগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ইরান অনেক আগে থেকেই বলে আসছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে তারা কোনো মহাকাশ পোগ্রাম চালাচ্ছে না। ফিলিস্তিনের গাজায় হামাসের বর্বরতা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চলছে। গতকাল শনিবারও ইরানের সশস্ত্র বিপ্লবী গার্ডের কমান্ডারদের লক্ষ্য করে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ভবনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এই হামলায় এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিপ্লবী গার্ডের পাঁচ সদস্য নিহত হয়েছেন। ইরান হুমকি দিয়েছে তারা এই হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দেবে।