মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

স্বামীর যে ভিডিও ফাঁস করলেন দর্শনা!

স্বামীর যে ভিডিও ফাঁস করলেন দর্শনা!

টালিউডের অভিনেতা মন্টু পাইলটখ্যাত সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক গেল বছরের শেষের দিকে বেশ ঘটা করে গাঁটছড়া বেঁধেছেন। আর দাম্পত্য জীবনের এক মাস শেষ না হতেই এলো সৌরভের জন্মদিন। এদিন সামাজিক পাতায় স্বামীর একটি ভিডিও ফাঁস করলেন দর্শনা।

প্রকৃতপক্ষে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন দর্শনা। সেখানে স্যান্ডো গেঞ্জি আর শর্টস পরে নাচতে দেখা গেছে সৌরভকে। এ ছাড়া সৌরভের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ রয়েছে। একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও-ও রয়েছে।

ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো। আর স্ত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা লেখেন- লাভ ইউ লাভ।

প্রসঙ্গত, গেল বছরের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন দর্শনা বণিক ও সৌরভ। মাথায় টোপর পরে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট।