মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলন মাস্ক মাস্কের ‘এক্স’ সাইবার হামলার শিকার

ইলন মাস্ক মাস্কের ‘এক্স’ সাইবার হামলার শিকার

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) বিভ্রাট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে প্রায় ১১ হাজার ব্যবহারকারীর ওপর। এ বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দায়ী করেছেন যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্ক। এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।  খবর ডেইলি সাবাহর।

স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।

পরে বিষয়টি নিয়ে নিজেই এক্সে একটি পোস্ট দেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)’।  আমাদের ওপর প্রতিদিনই হামলা করা হয়, তবে এবার এটি বড় আকারে হয়েছে।  এতে একটি বৃহৎ, সমন্বিত গোষ্ঠী এবং/অথবা একটি দেশ জড়িত।

ইলন মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।

এদিকে সাইবার নিরাপত্তা বিশষেজ্ঞরা বলেছেন, এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কী ঘটেছে তা বলা কঠিন। তবে সমস্যার স্থায়িত্ব দেখে ধারণা করা হচ্ছে এটি সাইবার হামলা।