সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ভারত: ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল

ভারত: ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল

রতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছেটানো হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। সেখানেই এই সম্প্রীতির নজির দেখা যায়। খবর এবিপি লাইভের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন।

 

এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন। গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়। এই অসাধারণ দৃশ্য হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে।

 

ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে উদযাপিত হয়ে থাকে। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের শুরুর দিনই ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয়।

 

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও সদয়তার বার্তা বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।