সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ভারত: ক্যানসার নিরাময়ের আশায় গঙ্গার পানিতে চোবানো শিশুর মৃত্যু

ভারত: ক্যানসার নিরাময়ের আশায় গঙ্গার পানিতে চোবানো শিশুর মৃত্যু

ক্যানসার আক্রান্ত শিশুটিকে সুস্থ করতে তার বাবা-মা গঙ্গা নদীতে নিয়ে যান। তাদের দৃঢ় বিশ্বাস ছিল গঙ্গায় ডুব দিলে শিশুটি ভালো হয়ে যাবে। তবে ভালো হওয়ার বদলে মৃত্যু হয়েছে তার। ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গা নদীর তীরে এ দু:খজনক ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, তীব্র ঠান্ডার মধ্যে ওই শিশুটিকে পানিতে দীর্ঘক্ষণ চোবানো হয়।  

শিশুটির পরিবার থাকে মূলত দিল্লিতে। গতকাল সকাল ৯টায় তারা একটি ট্যাক্সিক্যাবে করে দিল্লি থেকে হরিদ্বারে যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটির বাবা-মা পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। আর তার খালা তাকে পানিতে চোবাচ্ছেন। আশপাশের মানুষ দেখতে পান শিশুটিকে দীর্ঘক্ষণ চুবিয়ে রাখা হয়েছে; তখন তারা তাকে তুলে ফেলতে বলেন। কিন্তু তার খালা পানি থেকে না তোলায়, আশপাশের মানুষ জোরপূর্বক শিশুটিকে উপরে নিয়ে আসেন। কিন্তু তখনও তার খালা বাধা দেওয়ার চেষ্টা করেন। পানি থেকে তুলে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা-মা ও ওই খালাকে এখন পুলিশের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে।