সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ

পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত এখন পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এটি পাকিস্তানকে কলঙ্কিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা। জিও নিউজ

শাহবাজ শরীফ আজ পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বৈঠকে পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক পুনরায় নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সেইসঙ্গে ভারতের পহেলগাঁও ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, এই সমর্থন দুই দেশের জনগণ ও সরকারের মধ্যকার সুগভীর ও পরীক্ষিত ভ্রাতৃসুলভ সম্পর্কেরই প্রতিফলন।

পহেলগাঁও ঘটনার পর উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান দায়িত্বশীল ও সংযত অবস্থান গ্রহণ করেছে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের প্রচেষ্টা ভিত্তিহীন। 

তিনি এ ঘটনার একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান এমন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তুরস্ক যদি এতে অংশ নিতে চায়, তবে পাকিস্তান তা আন্তরিকভাবে স্বাগত জানাবে।

তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।