শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’ মাতারবাড়ি বন্দর ঘিরে ভারতের কী স্বার্থ, নতুন করে যে প্রশ্ন উঠছে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের

ঢাকা ওয়াসা, রাজউক ও ডিএনসিসি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে

ঢাকা ওয়াসা, রাজউক ও ডিএনসিসি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা  আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, রাজধানীর গুলশান, বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত ভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি।

আজ মঙ্গলবার বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় ডিএনসিসি কর্তৃক নির্মিত সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যেতে লেকের পাড়ের রাস্তাটা রাজউকের সম্পত্তি। তারা এখানে একটা ড্রেনেজ নির্মাণ করতে ডিএনসিসিকে অনুরোধ করেছে। ডিএনসিসি খুব দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ নির্মাণ করবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ইতোমধ্যে ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি তিনটি সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করেছে। এ মাসের মধ্যে এগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। কোনো প্রকারে রাসায়নিক দ্রব্য ছাড়া ন্যাচারবেজ-এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে ডিএনসিসির বিভিন্ন এলাকায় আরও এ রকম প্ল্যান্ট স্থাপন করা হবে।

নিজ নিজ বাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশন সংযোগ সরাসরি সিটি কর্পোরেশনের স্টোম ড্রেনেজে না ফেলার জন্য তিনি শহরের বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ করেন। যে-সব জায়গায় ঢাকা ওয়াসার পয়ঃবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নেই তারা যেন বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং গুলশান-বনানী সোসাইটির প্রতিনিধিরা।