শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস

নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে দুই মন্ত্রীর পদত্যাগের খবরকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে হেগসেথকে সরানোর চাপ রয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হেগসেথকে দায়িত্বে রাখার বিষয়ে তাঁর পূর্ণ আগ্রহ রয়েছে। বৃহস্পতিবার তিনি প্রতিরক্ষামন্ত্রীর কাজের প্রশংসাও করেন।

এদিকে ২০২৮ সালের নির্বাচনের আগে পদ ছাড়ার গুঞ্জন নাকচ করেছেন রুবিও। তিনি জানিয়েছেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের পরিকল্পনা তাঁর রয়েছে।

অন্যদিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি আগামী সপ্তাহে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছেন।