বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ববিকে জড়িয়ে নারী ভক্তের চুমু, ভাইরাল!

ববিকে জড়িয়ে নারী ভক্তের চুমু, ভাইরাল!

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা ববি দেওল। স্বাভাবিকভাবে সবাই উন্মুখ ছিলেন তার সঙ্গে সেলফি তোলার জন্য। তখনই এক নারী অনুরাগী হঠাৎ এসে তাকে জড়িয়ে ধরেন। গালে বসিয়ে দিলেন উষ্ণ চুম্বনও। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে সবার মতো নারী অনুরাগীও অভিনেতার সঙ্গে ছবি তোলার আবদার করেন। পরে কারও নিষেধ না শুনে টুক করে ববির গালে চুমু দিয়ে ফেলেন ওই নারী।

এদিকে সবার সামনে চুমু দেওয়ায় লজ্জায় লাল হয়ে গেছেন ববি দেওল। তারপরও এ পরিস্থিতি মৃদু হাসি দিয়েই সামলেছেন অভিনেতা।

কিছুদিন আগে রণবীর কাপুরের কলকাতা সফরেও একই চিত্র ফুটে উঠেছিল। অনুরাগীদের ভালোবাসার চাপে প্রায় দৌড় দিয়ে বিমানবন্দরে ঢুকতে হয়েছিল অভিনেতাকে। তবে ববি একেবারেই শান্ত ছিলেন পরিস্থিতির মধ্যে।

অ্যানিমাল ছবির পরই আবারও বলিউডের শিরোনামে ‘সোলজার’ অভিনেতা। সন্দীপ রেড্ডির পরিচালনায় মাত্র ১০ মিনিটের স্ক্রিন প্রেজেন্সেই বাজিমাত করেছেন তিনি। এই ছবি রণবীরের জীবনে যেমন অন্যতম ব্লকবাস্টার হিসেবে জনপ্রিয় হয়েছে। তেমনই ক্যারিয়ারের মোড় ঘুরেছে ববির।