বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচারের প্রস্তুতি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা সংকট হাসিবের ওপর হামলার বিচারসহ তিন দাবি ছাত্রশক্তির, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিস)। গত বছরের নভেম্বরে আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে দেশটির বোর্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আজ সে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল এসএলসি।

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছে আইসিসি। এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ার কারণে এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বছরের ১০ নভেম্বরে বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এসএলসির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সংস্থাটির আইনে বলা হয়েছে, ক্রিকেট বোর্ডের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। ক্রিকেটের যাবতীয় কাজ, নিয়ন্ত্রণ এবং প্রশাসনে বোর্ড স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে।

যদিও ২১ নভেম্বর এক বোর্ডসভা থেকে শ্রীলঙ্কাকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দিয়েছে আইসিসি। একই সঙ্গে আইসিসির আসরগুলোতেও লঙ্কানদের খেলার অনুমতি দেওয়া হয়েছে।

দলকে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কায় এখনো আইসিসির আয়োজনে কোনো আসর হয়নি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু জমজমাট এই আসরটি ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি।

এর আগে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে এসএলসির সব কর্মকর্তাকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপর অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করেন তিনি।