সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

এবার এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সৈন্য নিহতের ঘটনায় সৃষ্ট তেহরান-ওয়াশিংটনের তীব্র উত্তেজনার মাঝেই এই হামলা চালানো হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে মার্কিন ওই রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে হুথি সদস্যরা। তবে এই ঘটনায় রণতরীর কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন, ইরান-সমর্থিত গোষ্ঠীটির নৌ সেনারা মার্কিন রণতরী ইউএসএস লুইস বি পুলারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরকে সহায়তা করার লক্ষ্যে রণতরী লুইস বি পুলার মোতায়েন রয়েছে।

তিনি বলেছেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি হুথির সমর্থনের সিদ্ধান্ত পুনরায় নিশ্চিত এবং ইয়েমেনের সুরক্ষার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে এডেন উপসাগরে রণতরী উএসএস লুইস বি পুলারে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।