বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাহি

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাহি

টিকটক থেকে মডেলিং। এরপর শোবিজে পা রাখেন অভিনেত্রী সামিরা খান মাহি। এরপর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। মেকআপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ভক্তদের কটাক্ষের শিকার হচ্ছেন মাহি।

বিশেষ করে, অভিনেত্রীর গায়ের রং নিয়ে ট্রলে মেতেছেন নেটিজেনরা। নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি। যেটি মজার ছলে কেউ ধারণ ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই বর্ণবাদী আচরণের শিকার হন অভিনেত্রী।

গায়ের রঙ নিয়ে নিন্দুকদের জঘন্য এই আচরণে কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, গায়ের রঙ নিয়ে বৈষম্যর কথা।

মাহি স্ট্যাটাসে লিখেছেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের গায়ের রঙ নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টেই এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়ত আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়েই চলছি।

ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।