রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

হৃদয়ের ফিফটি, বাংলাদেশের দুইশ পার

হৃদয়ের ফিফটি, বাংলাদেশের দুইশ পার

টপ অর্ডার ব্যাটারদের মধ্যে শুধু পারভেজ ইমন-ই যা একটু দায়িত্ব নিয়ে খেলেছিলেন। বাকিরা হতাশ করেছেন। তাদের ব্যর্থতায় আরও একবার দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে তাওহীদ হৃদয়ের ধীরস্থির ব্যাটিং দলকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এরই মধ্যে ফিফটিও তুলে নিয়েছেন তিনি। 

হৃদয় ফিফটি ছোঁয়ার আগেই অবশ্য লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেছেন আগের ম্যাচে ফিফটি করা জাকের আলী। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে এসেছিল ৪৫ রান।

তবে জাকের ফিরলেও দেখেশুনে ওয়ানডে ক্যারিয়ারে নিজের অষ্টম ফিফটির দেখা পেয়েছেন হৃদয়। ৬৮ বলে দুই চারের সাহায্যে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪০ ওভারে ৬ উইকেটে ২১০ রান।