সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে সেনারা, নিহত ৬

বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে সেনারা, নিহত ৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় অন্তত ছয় হামলাকারী নিহত হয়েছে। প্রদেশটির অন্তর্র্বতীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সোমবার দিবাগত রাতে প্রদেশের মাচ শহরে নিরাপত্তা বাহিনী তিনটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করার পর ছয় জঙ্গি নিহত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সোমবার রাতে প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মাচ শহরে রকেট এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে তা ব্যর্থ করে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আচাকজাই প্রাথমিকভাবে হামলার জন্য আসলাম আচো গোষ্ঠীর সাথে যুক্ত সন্ত্রাসীদের দায়ী করেছিলেন, কিন্তু পরে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) মাজিদ ব্রিগেড দায় স্বীকার করে।

আচাকজাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার জবাব দেয় এবং নিজেদের অবস্থান নেয়। কয়েক ঘণ্টা ধরে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এ সময় ছয় সন্ত্রাসী নিহত হয়।